ঝিনাইদহের ডিসিকে প্রত্যাহার, নতুন ডিসি মোঃ নোমান হোসেন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
ঝিনাইদহের ডিসিকে প্রত্যাহার, নতুন ডিসি মোঃ নোমান হোসেন

ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ নোমান হোসেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।

Ads