নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় শামীম ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারীর পলাশবাড়িতে। নিহতের বাড়ি সদরের আরজি ইটাখোলার মৃত আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি-রাজশাহীগামী বরেন্দ্র আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবক মারা যায়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে। আইনী প্রত্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র জানায়, চিলাহাটি- সৈয়দপুর এ রেলপথে প্রায় ট্রেনে কাটা পড়া ও মৃত্যুর ঘটনা ঘটছে। বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখার জন্য পুলিশ প্রশাসনের অনুরোধ জানিয়েছেন এলাকার মানুষজন।

Ads