সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ়্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে এক বনার্ঢ়্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। বনার্ঢ়্য র‍্যালিটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বনার্ঢ়্য র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব স্বাস্থ্য দিবসের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন -অতিরিক্ত জেলা প্রসাশক ( সার্বিক) গনপতিরায়। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন, ( ভারপ্রাপ্ত) ডাঃ রিয়াজুল ইসলাম, প্রমূখ।

এসময় বক্তারা শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত্তি হলো নিরাপদ জন্ম। যদি একটি শিশুর জন্ম নিরাপদ হয়, তাহলে জন্ম পরবর্তী প্রতিবন্ধকতা দূর করে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব মন্তব্য করেন।

Ads