ঝিনাইদহে ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ঝিনাইদহে ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

ঝিনাইদহে সোমবার থেকে শুরু হয়েছে হাম রুবেলা (এমআর) টিকা কর্মসূচী, যা ১৩ দিন ব্যাপী চলবে। জেলার একহাজার ৭৬৪ টি কেন্দ্রে একযোগে পরিচালিত হচ্ছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচে মোট ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান সোহেল জানান হামের লক্ষন নিয়ে ৭৫ জন জেলায় আক্রান্ত হয়েছে, তার মধ্যে ৬৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাব পরীক্ষায় ৮ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিত নিশ্চিত হওয়া গেছে।

২ শিশু চিকিৎসাধীন রয়েছে। ঝিনাইদহে বর্তমানে সংক্রমনের দিক থেকে গ্রিন জোনে অবস্থান করছে। তবে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরী বলে সিভিল সার্জন মনে করেন।

 

Ads