নন্দীগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
নন্দীগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

নন্দীগ্রাম উপজেলায় পাঁচটি কেন্দ্র এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৪৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছে ১৪৪৪ জন পরীক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় ৮৯৭ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন অংশগ্রহণ করে ৮৮৩ জন। দাখিল পরীক্ষায় ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৩৭৪ জন এবং ভোকেশনালে ১৮৭ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিল।

পরীক্ষা কেন্দ্র গুলোতে সরজেমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র বাহিরে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের ভীর লক্ষ্য করা যায়।

পরীক্ষা চলা কালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন। পরির্দশন শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা জানান, প্রথম দিনে আতান্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Ads