হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গস ২৪ ঘণ্টায় হামে একজন ও উপসর্গ নিয়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এসময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৫৯ জন। আর এসময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।

১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৭২৮ জন।১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯৪ জনের মৃত্যু হয়েছে।

Ads