সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় হাইকোর্টে আইভীর জামিন

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় হাইকোর্টে আইভীর জামিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

এরআগে গতকাল বুধবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করে দেন।

এদিকে আরও ৫ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। গত ২৭ এপ্রিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন।

২০২৫ সালের ৯ মে নারাণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

Ads