উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গো্ল্ডকাপের উদ্বোধন

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গো্ল্ডকাপের উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গো্ল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার উলিপুর মিনি স্টেডিয়ামে বৈরি আবহাওয়ার মাঝে দুপুর ১২ টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, হযরত ফাতিমা (রাঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনসারীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এবং ক্ষুদে শিক্ষার্থীরা।

উদ্বোধনী দিনে বালিকা ও বালক দলের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী সোমবার সমাপনী দিনে বিজয়ী বালক ও বালিকা দলের দলনেতার হাতে গোল্ডকাপ তুলে দেয়া হবে বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে।

Ads