সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সিটি করপোরেশনের সাড়ে ৭ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো ও সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্যবর্ধন এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

সিলেটে সিটি করপোরেশনের সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় চাঁদনি ঘাটে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

সিলেটে এই প্রকল্পের মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন, বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ ও চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধন।এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও।

এর আগে সকাল ১০টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ কর্মকর্তারা।

দুপুরে কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ নতুন কুড়িঁ স্পোর্টস– এর উদ্বোধন করবেন। এছাড়া শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Ads