ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কৃতি সন্তান ও ঢাকা কলেজের ছাত্রনেতা দারুল ইসলাম।
সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নব-নির্বাচিত এই সহ-সভাপতি ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করছেন।

এর আগে তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি সংগঠনের ভেতরে ও বাইরে বেশ পরিচিত মুখ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন থেকে উঠে আসা এই ছাত্রনেতা দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে নেকমরদসহ রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জেলার ছাত্রদল নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

ছাত্রদল নেতা দারুল ইসলাম বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলকে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।

Ads