লিমন-বৃষ্টি হত্যার বিচারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
লিমন-বৃষ্টি হত্যার বিচারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার সুবিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার সুবিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার সকালে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের গ্রহণ করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে যাতে, এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করা যায়। পাশাপাশি বৃষ্টির মরদেহও দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে সরকার।এর আগে সকাল পৌনে ৯টার দিকে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা পুরো প্রক্রিয়াটি তদারকি করে।

গত ৩০ এপ্রিল ফ্লোরিডার টাম্পায় লিমনের জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বজন ও প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।

গত ১৬ এপ্রিল নিখোঁজের পর একইসাথে হত্যার শিকার হন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা দুই শিক্ষার্থী। এ ঘটনায় আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনো তাঁর মরদেহ উদ্ধার করা যায়নি। তাঁর মরদেহ উদ্ধার করে দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা।

Ads