তানোরে মাদকের ১৫ মামলার মহিলা আসামী গ্রেফতার

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
তানোরে মাদকের ১৫ মামলার মহিলা আসামী গ্রেফতার

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ১৫ টি মামলার কুখ্যাত মাদক কারবারিকে অবশেষে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি এসএম মাসুদ পারভেজ । মঙ্গলবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসুদ রানা ও এসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি হলেন তানোর পৌর এলাকার কালীগঞ্জ রায়তান বড়শো গ্রামের মৃত মহেশের স্ত্রী পতিমা রাণী(৫৯)। এসময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৭৫ গ্রাম গাজা ও ২০ হাজার টাকা মূল্যের দেশীয় চোলাই মদ তৈরির উপাদান জাওয়া উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, এই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আগের ১৫টি মাদক মামলা চলমান রয়েছে। তার পরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গাজা ও চোলাই মদের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃত আসামিকে গাজা ও দেশীয় চোলাই মদ তৈরির জাওয়া সহ আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Ads