২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪ জন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৫৯ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ১৮৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৪ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭২৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪২ হাজার ৯৭৯ জন।

এদিকে, মঙ্গলবার সচিবালয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, হাম ও হামের উপসর্গ নিয়ে দুই মাসেরও কম সময়ে তিন শতাধিক শিশু মারা যাওয়ার ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি আছে কিনা তা সরকার খতিয়ে দেখবে।তিনি জানান, তদন্তে গাফিলতির জন্য কেউ দায়ী বলে চিহ্নিত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

Ads