চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি একটি কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বে আজ বুধবার ভোরে বেইজিংয়ে পৌঁছেছেন।

এই সফরে আরাকচি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।

এই সফরটি গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে তেহরানের বৃহত্তর কূটনৈতিক তৎপরতার একটি অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে, আরাকচির আলোচ্যসূচিতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনাও অন্তর্ভুক্ত রয়েছে।

আরাকচির এই চীন সফর এমন এক সময়ে হচ্ছে, যখন তিনি গত সোমবার একটি বৃহত্তর কূটনৈতিক সফরের অংশ হিসেবে রাশিয়া ভ্রমণ করেছেন, যে সফরে পাকিস্তান ও ওমানও অন্তর্ভুক্ত ছিল। মস্কো সফরকালে আরাঘচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন এবং তাঁর রুশ প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভ র সঙ্গেও বৈঠক করেছিলেন।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল আগ্রাসন শুরু হলে ইসলামী ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইরানি সামরিক কমান্ডার শহীদ হন। এরপর ইরান প্রতিপক্ষ ও তাদের মিত্রদের জন্য কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

Ads