ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ১

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে করে মাঠ থেকে ধান পরিবহনের সময় ধান নামাতে গিয়ে মাড়াই মেশিনের বিদ্যুৎ সংযোগের সঙ্গে ট্রলি জড়িয়ে পড়ে।

এতে শামীম ও বাবু নামে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Ads