ডোমারে ২ মাদক কারবারি গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার প্রতিনিধি (নীলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
ডোমারে ২ মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা এলাকার শফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৮), হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫২)।

গতকাল মঙ্গলবার (৫মে) দুপুরে ডোমার থানার এসআই অমিত কুমার এর নের্তৃত্বে এসআই শৈলেন্দ্রনাথ, এএসআই শাহিন ও মঞ্জুরুল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোমার উপজেলা পরিষদের ফরেস্ট বাগান থেকে আলমগীরকে গ্রেফতার করে। এসময় তল্লাসী চালিয়ে তার কাছ থেকে ১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পরে তাকে থানা এনে জিজ্ঞাবাদ করলে তার ব্যবসায় জড়িত ২ সহযোগির নাম উল্লেখ করে। তাৎক্ষনিক ভাবে পুলিশ অভিযান চালিয়ে বক্করের মোড় রাসেল প্রধানের হোটেল থেকে আব্দুস সাত্তারকে গ্রেফতার করে। তার কাছ থেকেও ১পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান তারা দীর্ঘদিন ধরে তারা মাদক বিক্রি করে আসছে। ২ মাদক কারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Ads