ডোমার গোমনাতীতে ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

আনিছুর রহমান মানিক, ডোমার প্রতিনিধি (নীলফামারী)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
ডোমার গোমনাতীতে ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতীতে ফরিজুল নামে এক ব্যবসায়ীকে বেধরক মারপিটের ঘটনা ঘটেছে। তাদের নির্যানের শিকার হয়ে ফরিজুল এখন হাসপাতালের বিছানায়।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকার। অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত এলাকার মৃত এনছান আলীর ছেলে বিশিস্ট ব্যবসায়ী ফরিজুল ইসলাম চৌরঙ্গী বাজারে মেসার্স মুজাহিত ট্রেডার্স নামক দোকান ঘরে দীর্ঘদিন যাবত ধান, চাল, ভুট্টার ব্যবসা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এলাকার কিছু লোকজনের সাথে লেনদেন বিষয়ে শত্রুতা সৃষ্টি হয়।

ঘটনার দিন মঙ্গলবার (৫ মে) রাত ১০টায় চৌরঙ্গী বাজারে ফরিজুল চা খাচ্ছিল। এসময় এলাকার মৃত রেজোয়ান ইসলামের ছেলে মনিরুজ্জামান মহান, মৃত শওকত আলীর ছেলে লাভলু ইসলাম, মৃত কফিল উদ্দিনের ছেলে সমারু মামুদসহ অনেকে পূর্ব শত্রুতার জের ধরে ফরিজুলের উপর সন্ত্রাসী হামলা চালায়।

এসময় ফরিজুল প্রাণভয়ে নিজ দোকান ঘরে পালিয়ে গেলে সেখানে দূর্বৃত্তরা ফরিজুলকে বেধরক মারপিট করে এবং দোকান ভাংচুর চালিয়ে পকেটে থাকা টাকা বের করে নেয় বলে অভিযোগ উঠেছে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ডোমার থানার এসআই অমিত কুমার ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় ফরিজুলকে উদ্ধার করে। স্বজনরা তাকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

এবিষয়ে ফরিজুল বাদী হয়ে মহান,লাভলু,সমারুর নাম উল্লেখ করে ৫জনের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় হবে। আইনের কাছে সঠিক বিচার চেয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান নির্যাতনের শিকার ফরিজুল ইসলাম।

Ads