ঝিনাইদহে মহাসড়কের সাথে হাট-বাজার, সড়ক দুর্ঘটনা বাড়ছে

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
ঝিনাইদহে মহাসড়কের সাথে হাট-বাজার, সড়ক দুর্ঘটনা বাড়ছে

ঝিনাইদহ-যশোর সড়কের বারবাজার, দুলাল মন্দিয়া, বিষয়খালী, তেতুলতলা, ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শেখপাড়া, চড়ইবিল, ভাটই, গাড়াগঞ্জ, মাগুরা সড়কের গোয়ালপাড়া, গোপালপুর, মধুপুর, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগর বাথান, বৈডাঙ্গা, হলিধানী, ডাক বাংলা বাজার, কালীগঞ্জ-জীবননগর সড়কের খালিশপুর সড়ক-মহাসড়কের পাশের্^ কোরবানি ঈদকে সামনে রেখে গোহাট, ছাগলহাট, ধানের হাট, কলা-আম কাঠালের হাট বসায় ক্রেতা বিক্রেতা সবার জন্য চলাচল অনিরাপদ হয়ে উঠেছে। অধিকাংশ সময় গরু, ছাগল, মহিষ সড়কের নিকটে বাধা থাকে।

ট্রাক, আলমসাধু প্রায় সময় লোড আনলোড করে এতে প্রায় প্রতি নিয়ত সাধারণ মানুষ দুর্ঘটনায় পতিত হয়। হাটের ইজারাদাররা ও একশ্রেণির দুর্বৃত্তরা এ ধরনের হাট-বাজার বসতে সহযোগিতা করে।

এছাড়া জরুরি বাহন যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস চলাচলে বিঘœ ঘটে। অবিলম্বে সড়কের নিকট থেকে অবৈধ হাট বাজার উচ্ছেদের দাবী জানিয়েছে সচেতন এলাকাবাসী।

Ads