ট্রাম্পকে ‘মাঠে’ পরাজিত করেছি; ভাববেন না যে আপনি কূটনীতিতে বিজয়ী হবেন: ট্রাম্পকে বেলায়েতি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
ট্রাম্পকে ‘মাঠে’ পরাজিত করেছি; ভাববেন না যে আপনি কূটনীতিতে বিজয়ী হবেন: ট্রাম্পকে বেলায়েতি

ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা আপনাকে ‘মাঠে’ পরাজিত করেছি; তাই কখনো ভাববেন না যে আপনি কূটনীতিতে বিজয়ী হবেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য আলী আকবর বেলায়েতি এক বার্তায় লিখেছেন, ট্রাম্প বলেছেন ‘ইরান আর হাসবে না এবং যুদ্ধবিরতিতে তারা খুশী’।

কিন্তু ট্রাম্প, ইরানের বিরুদ্ধে পারমাণবিক হুমকি দেওয়ার পাশাপাশি, মার্কিন সৈন্যদের ব্যাপক হতাহতের সংখ্যা গোপন করার বিষয়ে পেন্টাগনের মিথ্যাচারেও বিশ্বাস করেছেন বলে মনে হচ্ছে।

বেলায়েতি জোর দিয়ে বলেন: জনাব ট্রাম্প, কখনো ভাববেন না যে আমাদের বর্তমান শান্ত পরিস্থিতির অপব্যবহার করে আপনি বিজয়ীর বেশে বেইজিংয়ে প্রবেশ করবেন। প্রথমে, আপনি পশ্চিম এশিয়ার নতুন ভূ-রাজনৈতিক ব্যবস্থার অ আ ক খ শিখুন!

তিনি আরও যোগ করেন: আমরা আপনাকে ‘মাঠে’ পরাজিত করেছি; তাই কখনো ভাববেন না যে আপনি কূটনীতিতে বিজয়ী হবেন।

Ads