পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জিততে হলে ইতিহাস রচনা করতে হতো পাকিস্তানকে। গড়তে হতো চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের। ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। নাহিদ রানা-তাসকিন আহমেদদের পেস আর তাইজুলদের স্পিন ঘূর্ণিতে শেষ বিকেলে চোখে সরষে ফুল দেখেছে পাকিস্তানের ব্যাটাররা। তবে শেষটা রাঙাল বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ২৬৮ রানের লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে। ৫২.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতে পেরেছিল পাকিস্তান। বাংলাদেশ জয় পেয়েছে ১০৪ রানের।

এর আগে মিরপুরে সর্বোচ্চ ২০৯ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ইংল্যান্ডের। আজ জিততে হলে সেটি ভাঙতে হতো পাকিস্তানকে। সেটি পারেনি মোহাম্মদ রিজওয়ান-শান মাসুদরা। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির আগেই লক্ষ্য তাড়া করতে নামে পাকিস্তান। প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। ফেরান ওপেনার ইমাম-উল-হককে। ৫ বলে ২ রান আসে তার ব্যাট থেকে।

বিরতি থেকে ফিরে দ্বিতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছিলেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। আজানকে ফিরিয়ে ৫৪ রানের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আজান ফেরেন ৩৩ বলে ১৫ রান করে।

দুই ওভার পরই নতুন ব্যাটার শান মাসুদকে ফেরান নাহিদ রানা। টাইগার পেসারের গতিময় বল ব্যাটের কানা ছুঁয়ে জমা গড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৫ বলে ২ রান করে বিদায় নেন।

বিস্তারিত আসছে…

Ads