চাঁদপুরে ৪৬ বছর পর বাবার স্মৃতি বিজড়িত খালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
চাঁদপুরে ৪৬ বছর পর বাবার স্মৃতি বিজড়িত খালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রায় ৪৬ বছর পর বাবার স্মৃতিবিজড়িত সেই খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ মে তিনি খোদ্দ খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাঁদপুরের শাহরাস্তি উয়ারুক এলাকায় খোদ্দ খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ প্রায় ২০ বছর পর চাঁদপুর সফরে এসেছেন।

দিনের অন্যান্য কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকেল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ও বক্তব্য রাখেন । এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ করেন ও একসাথে ল্যাপটপের সুইচ টিপে ২০ জেলার ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সবশেষে সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন দলের প্রধানও প্রধানমন্ত্রী।

Ads