কেএমপি’র কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
কেএমপি’র কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খুলনা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে আজ মঙ্গলবার ১৯ যে সকাল ০৯ টা ৩০ মিনিটে কল্যাণ এবং পরবর্তীতে লাউন্স-২ তে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়!

সভার শুরুতে খুলনা মহানগর পুলিশের চারজন সদস্য “পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাজ -২০২৫” প্রাপ্ত জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, (২) জনাব মোঃ রেজাউর রহমান ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত দায়িত্বে ডিসি (ডিবি)

কেএমপি, (৩) জনাব মোঃ ইউসুফ আলী পুলিশ পরিদর্শক (তদন্ত), লবণচরা থানা এবং পুলিশ সদস্য (৪) কনস্টেবল জুয়েল রানা সিডিএমএস শাখা, কেএমপি, খুলনাদেরকে কেএমপি’র পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

অতঃপর পুলিশ সদস্যদের মধ্য হতে উত্থাপিত সমষ্টিগত বিভিন্ন দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মহোদয় মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সকল প্রকার মৌলিক চাহিদাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারগণকে নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ০২ জন পুলিশ সদস্যের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ প্রদান এবং বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে অবসরে যাওয়া কয়েকজন পুলিশ সদস্যকে কমিশনার মহোদয় তাদের ফুলেল শুভেচ্ছা।

ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় এপ্রিল/২৬ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন।

কল্যাণসভা শেষে বেলা ১১.০০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। সভায় পুলিশ কমিশনার মহোদয় খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Ads