যশোরে গ্যাস ট্যাবলেট সেবনে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
যশোরে গ্যাস ট্যাবলেট সেবনে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

যশোরে মায়ের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম (২৬)।তিনি যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, গত ১৮ মে রাত ৮টা ৩০ মিনিটের দিকে পারিবারিক কলহে মায়ের উপর মায়ের অভিমান করে বাড়িতে অবস্থানকালে গ্যাস ট্যাবলেট সেবন করেন জাহিদুল ইসলাম।

পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে হাসপাতালে তার মৃত্যু হয়।

Ads