খুলনায় মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
খুলনায় মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে আজ বুধবার ২০ মে বিকাল ০৩ ঘটিকার সময় কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে, আসন্ন ঈদকে সামনে রেখে নগরীর সড়ক ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে কেএমপি’র পাশাপাশি নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশসহ অন্যান্য সকল বাহিনী সমন্বিতভাবে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার কাজ করবে!

তিনি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং একইসাথে নগরবাসীর সহযোগিতা কামনা করে যেকোনো সমস্যা বা পরামর্শ পুলিশকে জানানোর আহ্বান জানান।

এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জাকিয়া সুলতানা-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Ads