খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার ভোর আনুমানিক ৬ সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হাসপাতালের ইমারজেন্সি (জরুরি) অপারেশন থিয়েটারের ভেতর অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুনের তীব্রতায় অপারেশন থিয়েটারের ভেতরের চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরপরই পুরো হাসপাতাল এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে হুড়োহুড়ি করে হাসপাতাল ভবন থেকে নিচে নেমে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

Ads