তানোরে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত সংলাপ ও প্রস্তুতি সভা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
তানোরে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত সংলাপ ও প্রস্তুতি সভা

আমার গ্রাম আমার দায়িত্ব,, আমার গ্রাম হবে শিশুশ্রম মুক্ত,, “আমার পরিবার আমার দায়িত্ব, আমার পরিবার হবে শিশুশ্রম মুক্ত ” আমার ইউনিয়ন,আমার দায়িত্ব, আমার ইউনিয়ন হবে শিশুশ্রম মুক্ত ” আমার উপজেলা আমার দায়িত্ব, আমার উপজেলা হবে শিশুশ্রম মুক্ত ” প্রচারে শিশু ও যুব ফোরাম, সহযোগিতায় তানোর এপি, ওয়াল্ড ভিশন,, এমন নানা স্লোগান লিখা প্লেকার্ড সোভা পাচ্ছিল মঞ্চের সামনে থেকে শুরু করে পুরো মিলনায়তন জুড়ে। রাজশাহীর তানোর উপজেলায় বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত এলাকা ঘোষণার জন্য সংলাপ ও পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২০ মে) সকালে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর এরিয়া প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। এছাড়া তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, কলমা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাঁধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, চান্দুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্তা খাতুনের যৌথ সঞ্চালনায় এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তানোর এপি প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বৈদ্য, প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র উপকার ভোগী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকসহ তানোর এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রামের ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সার্বিক বিষয় তুলে ধরেন।

 

Ads