সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে – মন্ত্রী আফরোজা খানম রিতা

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে – মন্ত্রী আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দর-কে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

যে বিমানবন্দরে যাত্রীসেবা বেশি হবে ও সুযোগ-সুবিধা বাড়বে এবং যা দেশের ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি তারেক রহমান সাহেব এর বিবেচনায় রয়েছে। আপনারা ধৈর্য ধরেন,ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

ওইসময় বিমানবন্দরে মন্ত্রীর সাথে ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক সাহিন আকতার সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহবায়ক তারেক আজিজিসহ নীলফামারী জেলা উপজেলার নেত্রীবৃন্দ।

পরে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ঠাকুরগাঁও-এর উদ্দেশ্যে রওনা দেন।

Ads