রবীন্দ্র্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের স্মারক লিপি প্রদান

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
রবীন্দ্র্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের স্মারক লিপি প্রদান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্থাপন শীর্ষক প্রকল্প বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদান এবং এলক্ষ্যে প্রয়েঅজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেছে বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম এর নিকট এ স্মারক লিপি প্রদান করে শিক্ষাথীরা।

এসময় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে জাকারিয়া মাহমুদ গণমাধ্যমকে জানান আমরা দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে স্থায়ী ক্যাম্পাসের জন্য যখন স্বপ্ন দেখছি ঠিক তখনি কোন অদৃশ্য কারণে বার বার প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।

সকল প্রকার নিয়ম মেনে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ণ গত ২৬ এপ্রিল পরিবেশ অধিদপ্তরে আবেন করলেও এখন পর্যন্ত ছাড়পত্র পায়নি। তাই বাধ্যহয়ে স্মারকলিপি দিতে বাদ্য হলাম। আশাকরি কর্তৃপক্ষ দ্রুত এবিষয়ে পদক্ষেপ নেবে। অন্যথায় তাদের আবারো আন্দোলনে নামতে হতেপারে।

এর আগে রবীন্দ্র বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদল,ছাত্রশিবির পৃথক পৃথক স্মারক লিপি প্রদান করে।

 

Ads