সিরাজগঞ্জে পুলিশী হয়রানী বন্ধের প্রতিবাদ ও দোষিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পুলিশী হয়রানী বন্ধের প্রতিবাদ ও দোষিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরের সিঁধ কেটে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিদের গ্রেফতার না করে উল্টো বাদীপক্ষকে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপরে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের সদস্যরা জানান,পুর্ব শত্রুতার জের ধরে গত ১০ মে ২০২৬ উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামের বাবলু প্রামানিক,সাইফুল,শাকিল মোতালেববরাত,শামসুল ,রাহেল,তাহমিনা,সায়েমগংরা গভীর রাতে একই গ্রামের আব্দুস সোবহান প্রামানিকের ঘরে প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
পরবর্তিতে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ আসামিদের গ্রেফতার না করে উল্টো বাদি পক্ষকে থানায় ডেকে নিয়ে হয়রানী করাসহ বাড়িতে গিয়ে পুলিশ আসামিদের পক্ষ নিয়ে ভয় ভীতি প্রদর্শন করছে।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী শেফালী খাতুন বলেন ওই দিন আমার ওপরও হামলা চালায় তারা। এসময় আমার দুই হাদের আঙ্গুল কেটে যায়। আমি এখন অসহায়। পুলিশী নির্যাতন বন্ধসহ দোষিদের শাস্তি চাই।

সংবাদ সম্মেলনে নিহতের ছেলে মাসুদ রান,গোলাম সবুর,সুরভী খাতুনসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। এসময় তারা সকলেই পুলিশী নির্যতনের প্রতিবাদসহ দোষিদের আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি নিহতের এক ছেলে সেলিম রেজা গত ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ঘুম হয়ে আছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন এবং তার সন্ধান চান।

Ads