চৌধুরীপাড়া ”নাগরিক সংলাপ” এ সংসদ সদস্য নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
চৌধুরীপাড়া ”নাগরিক সংলাপ” এ সংসদ সদস্য নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চৌধুরীপাড়ায় একাধিক ‘উন্মুক্ত নাগরিক সংলাপ’ কর্মসূচি পরিচালনা করেছেন। এ ধরনের একটি উন্মুক্ত সংলাপ ঢাকা-১১ আসনের অধীনস্থ ১১ নং মালিবাগ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় মাঠে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।

সেই ধারবাহিকতায় ঢাকা-১১ আসনের রামপুরা থানাধীনে ২৩ নং ওয়ার্ড এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ সহ বিভিন্ন সমস্য নিয়ে উন্মুক্ত আলোচনার আনুষ্ঠান ”নাগরিক সংলাপ” অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ এবং ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম সরাসরি নাগরিক সংলাপে অংশ নিয়ে তাদের কথা খুব গুরুত্ব সহকারে শোনেন।

এতে আগত এলাকাবাসীর গন্যমান্য ব্যক্তিদের পক্ষথেকে অনেক অভিযোগ সহ মাদক, চাদাঁবাজ, ফুটপাথে হকার, সন্ত্রাসী কর্মকান্ড, খেলার মাঠ, পয়নিস্কাশন ব্যবস্থা সহ বিভিন্ন রকমের দূর্ভোগের কথা তুলে ধরেন।

বিরোধী দলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে সকল সমস্যায় সকলকে এগিয়ে আসতে হবে সকলে মিলে কাজ করলে কোথাও কোন সমস্যা থাকবে না।

খিলগাও তালতলা সিটি সুপার মার্কেটের হকারদের অবৈধ দখল, চাদাঁবাজী ও নির্বাচনের বিষয়ে আলোচনায় আসলে সে বিষয়ে তিনি বলেন সময়েই সব ঠিক হয়ে যাবে। এবং সময় সল্পতার কারনে তিনি বলেন যারা তাদের সমস্যার কথা বলতে পারেননি তারা লিখিত আকারে জানানোর অনুরোধ করেন।

উক্ত অনুষ্ঠানে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, স্থানীয় সম্মানীত ব্যক্তিবর্গ  ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রামপুরা থানা এবং ওর্য়াডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Ads