খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা

হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ এবং কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা আজ ২৩ দুপুর ১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং সভাপতিত্ব করেন খুলনা রিজিয়ন হাইওয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব জনাব মোঃ জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পেশা। এই পেশার মাধ্যমে শুধু দায়িত্ব পালনই নয়, মানুষের ভালোবাসা ও সম্মান অর্জনের সুযোগও রয়েছে। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশ কমিশনার মহোদয় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে হাইওয়ে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা এবং জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ইতিবাচক মানসিকতা ও জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ এবং কেএমপি’র পক্ষ থেকে যেকোনো বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান-সহ হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Ads