দিনাজপুরের হিলিতে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
দিনাজপুরের হিলিতে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

দিনাজপুরের হিলিতে চলতি বোরো মৌসুমে কৃষক ও মিলারদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বাংলাহিলি এলএসডি গোডাউন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রতিকেজি ধান ৩৬ টাকায় এবং প্রতিকেজি চাল ৪৯ টাকায় দরে ক্রয় করা হবে। এই মৌসুমে উপজেলায় ৫৩২ মেট্রিক টন ধান ও ৩৩২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এসময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল হাসান,খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল সহ অনেকে উপস্থিত ছিলেন।

Ads