খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ডে ম্যাগপাই কর্তৃক আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ডে ম্যাগপাই কর্তৃক আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড লবনচরা খেজুরের কালবোট সংলগ্ন এলাকায় আজ সোমবার ২৫ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাগপাই কর্তৃক আয়োজিত পাইট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন বিশিষ্ট সমাজ সেবক. বিশিষ্ট ব্যবসায়ী ও খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর পদ-প্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক ব্যাপারী।

টুর্নামেন্ট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কামরুল আলম খোকন। মোঃ মিজানুর রহমান মিজান. কে. এম আলাউদ্দিন আলম. মোঃ কামাল মাষ্টার. ছাত্রনেতা মাহাফুজ আহম্মেদ. মোঃ বশির শিকদারসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Ads