ঝিনাইদহ এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতারের প্রতিবাদে সম্মেলন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
ঝিনাইদহ এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতারের প্রতিবাদে সম্মেলন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতার প্রতিবাদে সোমবার বিকাল ৫:১৫ মিনিটে ঝিনাইদহের পায়রা চত্বরে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীরা।

বক্তব্যে বলেন গত ২২ মে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনা ঘটে। পরে ২৩ মে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর ডিবি পুলিশ যুবশক্তির অয়ন রহমান খান ও আশিককে তুলে নিয়ে যায়। প্রথমে ডিবি বিষয়টি অস্বীকার করলেও পরে আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর অয়নকে আদালতে সোপর্দ করা হয়।

তার অভিযোগ, অয়নকে কোনো আইনজীবী নিতে দেয়া হয়নি। এছাড়া সোমবার আশিকের আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে প্রবেশে বাধা দেয়া হয়েছে। পরে আহত আসিফের বাসভবনে যান এবং খোঁজখবর নেন। কনফারেন্স শেষে আগামী স্থানীয় নির্বাচনে পৌর মেয়র পদপ্রার্থী তারেক রেজা সমর্থনে এক শোডাউন অনুষ্ঠিত হয়।

Ads