ডোমারে আকিজ ইলেকট্রিক মটরসাইকেল শো-রুমের শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার প্রতিনিধি (নীলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
ডোমারে আকিজ ইলেকট্রিক মটরসাইকেল শো-রুমের শুভ উদ্বোধন

“দ্রুতগামী , দীর্ঘস্থানী জ¦ালানি ও মেরামত সাশ্রয়ী” এই প্রতিপদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আকিজ ইলেকট্রিক মটরসাইকেল শো-রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) বিকালে ডোমার বনওয়ারী মোড় সেবা হাসপাতাল সংলগ্ন ফ্রেন্ডস অটোজ অনুমোদিত শো-রুমে ফিতা কেটে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রামনিবাস আগরওয়ালা সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানান, ডোমারে এই প্রথম ব্যাটারী চালিত ইস্কুটার, ইলেকট্রিক মটরসাইকেল, অটোসহ বিভিন্ন ধরনের ছোট ও বড় গাড়ী বিশেষ মুল্য ছাড়ে বিক্রয় করা হবে। যা শব্দদূশন, ও পরিবেশ বান্ধব, দ্রুতগামী, দীর্ঘস্থায়ী, জ¦ালানী ও মেরামত সাশ্রয়ী হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে নতুন শো-রুমে আসার আহবান জানান তারা।

Ads