সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপির একাধিক প্রার্থি স্বতন্ত্র হিসেবে লড়তে চান হাজী ছাত্তার

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপির একাধিক প্রার্থি স্বতন্ত্র হিসেবে লড়তে চান হাজী ছাত্তার

আগামি স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সিরাজগঞ্জের বিভিন্ন হাট বাজারসহ চায়ের দোকারে জমে উঠেছে নির্বাচনী আলাপ আলোচনা। ভোর থেকে রাত পর্যন্ত সর্বত্র চায়ের দোকান গুলোতে এখন একটাই আলোচনা কবে হবে পৌরসভাসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আর স্থানীয় সরকার নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনিয়ণ পরিষদ,উপজেলা এবং পৌরসভা,জেলা পরিষদ গুলোতে কাজের গতি ফিরছেনা বলেও অনেকে মনে করছেন। বর্তমানে দেশের ৯০ শতাংশ প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ আর ট্যাগ অফিসারদের দিয়ে চালানো হচ্ছে স্থানীয় সরকারের কাজ। যা মোটেই গতিশীল কাজের সমসাময়িক হচ্ছেনা। তাই সকলের দৃষ্টি এখন স্থানীয় সরকার নির্বাচন।

আর সেই নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় ইতোমধ্যে ঈদের শুভেচ্ছা দিয়ে প্যানা ব্যানার, ফেষ্টুর আর পোষ্টার দিয়ে বার্তা দিচ্ছেন আগামিতে তিনি একজন প্রার্থি। আবার অনেকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কারণ হিসেবে একাধিক প্রার্থিদের মতে ভোটররা এখন অনেক সচেতন। প্রতিশ্রুতি না দিলে কেউ ভোট দিতে চায়না। তাই নির্বাচনী মেন্যুফেষ্ট জনগণের জন্য এখন প্রার্থিরা দিতে বাধ্য।

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচন নিয়ে ইতোমধ্যে সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫টি ওয়ার্র্ডে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারনা। বর্তমান ক্ষামতাসিন বিএনপি থেকে একাধিক প্রার্থি হিসেবে ইতোমধ্যে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে লাগানো বিলবোর্ড। কে কার চেয়ে এগিয়ে প্রচারে থাকবে শুরু হয়েছে নিজেকে প্রার্থিতা ঘোষনার তোড়জোর।
নিজেকে প্রার্থিতা ঘোষনা করে অনেক আগে থেকেই সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারন সম্পাদক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও বিএনপি জাতীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু দলীয় কর্মকা-ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগেরও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে জেলাজুড়ে নেতাকর্মীদের সংগঠিত রাখতেও তিনি সক্রিয় বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনীতি,জনকল্যাণমূলক কর্মকা-, নৈতিক নেতৃত্ব দিতে তিনি পৌরবাসির জন্য কাজ করছেন। তিনি মেয়র প্রার্থি হিসেবে মনোনীত হলে সিরাজগঞ্জ পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলবেন বলেও বিভিন্ন সভা সেমিনার ও সামাজিক মাধ্যমে পৌরবাসিকে এমন বার্তা দিচ্ছেন।

অপরদিকে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ি হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস ছাত্তার ইতিমধ্যে ১৫টি ওয়ার্ডের নাগরিকদের সমন্ময়ে প্রতিদিন শহর পরিস্কার পরিচ্ছনাতার কাজ করে চলেছেন। একই সাথে সামাজিক বনায়ন,গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক কাজ পরিচালনার মধ্যে দিয়ে ইতোমধ্যে পৌরবাসির মধ্যে সাড়া ফেলেছেন। প্রতিদিন ভোর বেলা থেকে শুরু হওয়া তার সামাজিক কাজের সাথে ইতোমধ্যে প্রসানও অংশ নিচ্ছে এবং তাকে সহযোগিতা করছে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা মাহমুদকে ইতমধ্যে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থি হিসেবে মনোননীত করে প্রার্থিতা ঘোষনা করেছে। তবে এই প্রার্থির পরিচিতি এবং অতিতের তেমন কোন পৌরবাসির সাথে সম্পর্ক নেই বলেও অনেকে মন্তব্য করেছেন।

অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদি হলেও একই দলের একাধিক নেতা নেমেছেন মেয়র প্রার্থিতার প্রচারে। এদের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক নুর কায়েম সবুজ,জেলা বিএনপির অপর যুগ্ম সাধারন সম্পাদক মুন্সি জাহেদ আলম। এছাড়া স্বতন্ত্র প্রার্থি হিসেবে শহরতলীর হিলফুল ফুজুর মডার্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক নুরুল ইসলাম রইসী শহরের বিভিন্ন এলাকায় দিয়ছেন প্রচার ব্যানার। আর এসকল প্রার্থিরা বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছেন সামাজিক অনুষ্ঠানে করছেন উঠান বৈঠকও।

স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের সচেতন পৌরবাসি মনে করছেন সৎ যোগ্য প্রার্থির পাশাপাশি অসহায় এবং সহায় সম্বলহীন মানুষের পাশে যিনি সবসময় থাকবেন তাকেই তারা নির্বাচিত করবেন।

 

Ads