নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছনে অপর ট্রাকের ধাক্কা-হেলপার নিহত

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছনে অপর ট্রাকের ধাক্কা-হেলপার নিহত

বগুড়ার নন্দীগ্রামে বৃষ্টির মধ্য মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দিলে পিছনের ট্রাকের হেলপার নিহত হয়েছে। এঘটনায় চালক গুরুত্বর আহত হয়েছে।

আজ বুধবার (২৭ মে) সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড সংলগ্ন ফোকপাল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হেলপার ইনজিমামুল (৩০) ঝিনাইদহ জেলার সদর থানার বাসিন্দা ও গুরুত্বর আহত চালক শামীম হোসেন (৩৮) একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুষল ধারে বৃষ্টির সময় মহাসড়কে একটি ট্রাক দাড়িয়ে ছিল। এসময় পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে সামেন ট্রাকের তেমন ক্ষতি না হলেও পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিছনের ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভিতরে আটকা পরে। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও হেলপারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে আমার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে গুরুত্বর আহত হেলপার ও চালক কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর হেলপার ইনজিমামুলকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এবং আহত চালক শামীম হোসেন হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।

আজ বুধবার (২৭মে) সকালে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক হেলপার নিহত হয়েছে এবং আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Ads