পত্নীতলায় খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

দিলিপ চৌহান, পত্নীতলা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
পত্নীতলায় খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

উত্তরাঞ্চলের দ্বীনি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পত্নীতলার খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থী পরিবারের আয়োজনে শনিবার দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের আহ্বানে প্রাক্তন ছাত্র মোসলেহ উদ্দীনের ডাকে খাইরুল, ইকবাল, মোসাদ্দেক সহ ব্যাচ ভিত্তিক ছাত্র লিডারদের নেতৃত্বে ১৯৯৯ থেকে বর্তমান অবধি ছাত্র ও শিক্ষকদের বর্ণাঢ্য ও প্রাণবন্ত এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষকদের সম্মানে ক্রেস্ট প্রদান এবং প্রতিষ্ঠানটির প্রাক্তন সভাপতি ও শুভাকাঙ্ক্ষীগণ যারা পরলোক গমন করেছেন তাদের জন্য দোয়া ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য মাদ্রাসাটির প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ৫৯ বছরের মধ্যে প্রথম এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ads