বিএনপির শক্তির আদর্শে বিশ্বাসী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শহীদ জিয়া পরিবার বিশ্বস্ত হাতিয়ার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
বিএনপির শক্তির আদর্শে বিশ্বাসী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শহীদ জিয়া পরিবার বিশ্বস্ত হাতিয়ার

বিএনপির দুঃসময়ে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দল এবং দলের একজন বিশ্বস্ত নেতা হিসাবে বরাবর কারাভোগ জুলুম নির্যাতন ভোগ করেছেন গ্রেপ্তার হয়েছেন।

অসংখ্যবার, বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে যে কয়জন নেতা বিএনপিকে সংগঠিত করার জন্য স্বৈরশাসক এর রক্তচক্ষু উপেক্ষা করে দলকে সুসংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে অন্যতম মহান মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শিল্প বণিক সমিতির সাবেক পত্র সম্মানিত সভাপতি।

খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জননেতা জনাব আলহাজ্ব শাহারুজ্জামান মুর্তজা ভাই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থেকে আজ আমাদের ছেড়ে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপরের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

আমরা বিশ্বাস করি তার এই চলে যাওয়া খুলনার বিএনপিকে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত করবে যেটা দলের জন্য অপূরণীয় ক্ষতি। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজকের এই দিনে আসুন আমরা সকল ধরনের ভুলত্রুটি ক্ষমা করে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাই
এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

আসুন আমরা সকলে মহান রাব্বুল আলামিনের কাছে , দোয়া করি তিনি যেন আমাদের সবার প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম মোর্তজা ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন।

Ads