রৌমারীতে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু-মামা আহত

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
রৌমারীতে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু-মামা আহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই সজিব মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরন করেছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। সে কাশিয়াবাড়ি গ্রামের মো: রাকু মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইলে কেসিনো খেলা ও মাদকাসক্তকে কেন্দ্র করে পরিবারের মধ্যে বাকবিতন্তার সৃষ্টি হয়। এ সময় সজিব মিয়াকে এসব কর্মকান্ড থেকে বিরত থাকতে বলায় তার মা, ভাই সাকিব মিয়া ও মামা সাইফুল ইসলামের ওপর চড়াও হয় সে।

এক পর্যায়ে বড় ভাই সাকিব মিয়া রাগান্বিত হয়ে পাশে থাকা সুরকি দিয়ে সজিবের শরীরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার স্বজনরা দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সজিবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অপর দিকে নিহত সজিবের মামা সাইফুল ইসলাম দুই ভাইয়ের মারামারী থামাতে গেলে সেও আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ করা হবে।

Ads