শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তানোরে দোয়া মাহফিল

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তানোরে দোয়া মাহফিল

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা হিসেবে পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও তানোর, মুন্ডুমালা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এবং আলোচনা সভা। সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন শাসক ছিলেন যে বিরোধীরাও তাকে সম্মান দিয়ে কথা বলেন, তাঁর শাসন আমলে তার বিরুদ্ধে কোন অনিয়ম দূর্নীতি খুঁজে বের করতে পারেনি। তিনি বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক, তার শাসন আমলে সবাই রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তার একান্ত প্রচেষ্টায় মধ্য প্রাচ্যে শ্রমবাজার তৈরি হয়েছিল। সুতরাং তাঁর দলের একজন কর্মী হয়ে তার আদর্শ বাস্তবায়ন করতে হবে, তানোরে বিএনপিতে কোন ভেদাভেদ থাকবেনা, ঐক্য গড়ে তুলতে হবে।

আমাদের মাঝে ভেদাভেদ থাকলে অন্যরা সুযোগ নিবে, এজন্য আগামী স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কোন ওহি এসে মাথা ঘামাবে সেটা হতে দেয়া হবেনা। যারা ত্যাগী দলের আদর্শ নিয়ে রাজনীতি করে তারাই নির্বাচনে প্রার্থী হবে। বিএনপি রাস্ট্র ক্ষমতায়। কিন্তু এআসনে এমপি না থাকার কারনে আমরা এক প্রকার বিরোধী দলে আছি বলে মনে হয়। বিএনপি নির্বাচনের আগে যে সব কথা দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সে সব বাস্তবায়ন করছে। এটা বিরোধীদের সহ্য হচ্ছে না।

তিনি আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোন ওহি এসে কোন কাজ করতে পারবে না। এজন্য অযথা কোন ওহির পিছনে দৌড়ে লাভ হবেনা। স্থানীয় নির্বাচনে স্থানীয় নেতারাই ঠিক করবে কে প্রার্থী হবে, কে নির্বাচন করবে। যেহেতু আমরা এমপি হরিয়েছি, স্থানীয় নির্বাচনে প্রতিনিধি তৈরি করতেই হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি পলি বেগম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, কলমা ইউনিয়ন ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বাঁধাইড় ইউনিয়ন ইউপি সভাপতি আল আমিন হোসেন পলাশ, পাঁচন্দর ইউপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল গাফফার, তালন্দ ইউপি সভাপতি, ইউপি সদস্য শামসুদ্দিন, সম্পাদক জিল্লুর রহমান নান্নু, সরনজাই ইউপি সম্পাদক মতিউর রহমান মতি, চান্দুড়িয়া ইউপি সভাপতি ডা: আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, কামারগাঁ ইউপি সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, তানোর পৌরসভার সদস্য সচিব আব্দুস সবুর, মুন্ডুমালা পৌর আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান, তানোর পৌরসভার সাবেক নেতা ওমর আলী, সাবেক সম্পাদক আলহাজ্ব আরশাদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাবেক যুবদল নেতা, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, সিনিয়র যুবদলের যুগ্ন আহবায়ক শরিয়তুল্লাহ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, পৌর যুবদলে নেতা আতিকুর রহমান লিটন, উপজেলা কৃষক দলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু, ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান, বাসারত আলী প্রমুখ।

বক্তারা বলেন, আজ তানোরে এত বড় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

অথচ উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানসহ বেশকিছু নেতারা সভায় আসেননি। তারা কি নতুন রুপে দলে লবিং গ্রুপিং করতে চাই। শাহাদাত বার্ষিকীর সভা, সে সভায় তারা নাই। পশ্চিমে হ্যা না নেতা আছেন, উত্তরে একজন আছেন এবং দক্ষিণে আরেক নেতা আছেন যাদের কাজ হচ্ছে দলে বিভেদ তৈরি করা। এসব নেতাদের থেকে সতর্ক থাকতে হবে। জানিনা তারা আজ দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীর সভায় কেন আসল না৷ অবশ্যই তাদের কোন নিল নকশা আছে বা থাকতে পারে। আগামীতে স্থানীয় নির্বাচনে এদের থেকে দূরে থাকতে হবে।

এজন্য নতুন রুপে ঐক্য গড়ে তুলতে আহবান জানান বক্তারা। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। এসময় সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বরেন্দ্র ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত করানো হয়।

 

 

Ads