যশোরে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
যশোরে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ

যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব যশোরের ঈদ পুনর্মিলনী, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে,) শহরের পিটিআই অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলার যেসব কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদেরকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন মেডিকেল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে বলেন, মেডিকেল পেশা অত্যন্ত মহৎ ও মানবসেবামূলক। তোমরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্বাস্থ্য খাতের কাণ্ডারি।

পড়ালেখা শেষ করে তোমরা দেশের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবে এবং যশোরের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে।

মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব যশোরের দায়িত্বশীল কর্মকর্তাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মেডিকেল কলেজের সিনিয়র শিক্ষার্থীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকরা। বক্তারা নবীন শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রেখে একজন মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ads