কুড়িগ্রামের রৌমারী রহস্যজনক নারীর মৃত্যু মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
কুড়িগ্রামের রৌমারী রহস্যজনক নারীর মৃত্যু মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রৌমারীতে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জননী হোসনে আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। তবে হত্য না আত্মহত্যা তা নিয়ে চলছে নানা গুনজন। রবিবার (৩১ মে) দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনারচর টাংরাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিবপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের হাছেন আলীর মেয়ে হোসনে আরা বেগম এর সাথে গত ৭ বছর আগে রৌমারী উপজেলার টাংরাপাড়া গ্রামের সুরুত আলীর ছেলে খুশী আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসার ভালোই চলছিল। তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে। পারবারিক বিভিন্ন বিষয় নিয়ে ওই সংসারে কলহের সৃষ্টি হয়।

ঘটনার দিন হঠাৎ চিৎকার করতে থাকে হোসনে আরার স্বামী। পরে ওই দিন রবিবার দুপুরের দিকে হাছেন আলী ও তার মামী হোসনে আরা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং বলেন সে ফঁাসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত্যু ঘোষণা করেন।

হোসনে আরা বেগমের মৃত্যুর খবর শুনে তার স্বজনরা ছুটে আসেন উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে। তাদের অভিযোগ হোসনে আরাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং নিহতের স্বামী খুশি আলমকে জিজ্ঞাসাবাদ করেন। খুশি আলম বলেন, বাড়ির উঠানে মামীর সাথে কথা বলছিলাম আমার স্ত্রী ঘরের ভিতরে ছিল। এমন সময় ঘরের ভিতরে আমার বাচ্চার কান্না শুনতে পাই। পরে আমার মামীকে বলি ঘরের ভিতরে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। তখন মামীসহ আমি ঘরের ছিটকিনি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি আমার স্ত্রী ফাঁসিতে ঝুলতেছে। তখন আমার মামীসহ আমার স্ত্রীকে ফাঁসি থেকে নামিয়ে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসেন।

যাদুর চর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী জানান, লোকমুখে শুনেছি যে, নারীকে নাকি নির্যাতন করতো তার স্বামী। আসলে হত্যা না আত্মহত্যা ািকছুই বুঝা যাচ্ছে না। সঠিক ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানান তিনি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এর ওপর ভিত্তি করেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারি পুলিশ সুপার ( রৌমারী সার্কেল) রাশেল কবীর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শণ করেছি। নিহতের পক্ষ থেকে একটি জিডি করেছে। তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Ads