ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করার প্রতিবাদ ও তার নিয়োগ বাতিলের দাবিতে সিরাজগঞ্জে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ২নং খলিফা পট্রিস্থ ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচিতে ব্যাংকের সচেতন গ্রাহকবৃন্দ অংশ গ্রহণ করেন।

ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের আহবায়ক অ্যাডভোকেট রুহুল আমিন সিদ্দিক খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ড. খ ম আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আবু তালেব আকন্দ, অধ্যাপক শাহীন রেজা, ইকবাল হোসেন সিদ্দিকী,আমির হোসেন, তাহেরা খাতুন প্রমূখ। মানববন্ধন পরিচালনা করেন আব্দুল কাদের ইমন।

Ads