বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান

কুষ্টিয়া সদর উপজেলার বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলের প্রাঙ্গনে ১লা জুন সকালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জামিল রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাওন শাহরিয়ার এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান খান, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ট্রেজারার অফিসের কর্মকর্তা জিন্নাহ আলী, ফেয়ার বিডি কুষ্টিয়ার ডিরেক্টর আক্তারুজ্জামান এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুলের শিক্ষক শামীম হোসেন বকুল ও পৃষ্ঠপোষক সৈয়দ জামান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব, দক্ষ মানবসম্পদ গঠনে প্রযুক্তিনির্ভর শিক্ষার ভূমিকা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। উপস্থিত সবাই এত অল্প দিনে বিষ্ণুদিয়া কারিগরি স্কুলের সাফল্য ও ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রদানে পরিচালনা পর্ষদ ও শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষে প্রায় ১৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে। একই সাথে সবাই বিষ্ণুদিয়া ডাক্তার বাড়ি ও বিশিষ্ঠ শিক্ষানুরাগী এইচ এম আবুল কালাম আজাদ স্যার এর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Ads