খুলনার রূপসা নদী থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
খুলনার রূপসা নদী থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খুলনার রূপসা নদী থেকে অনিল কুমার সাহা (৮০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ০৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকার রকি ডকের সামনে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অনিল কুমার সাহা নগরীর বেলায়েত হোসেন সড়ক এলাকার ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, গত ১ জুন সকাল ৯টার দিকে আলম সাহেবের বরফকল ঘাট এলাকায় রূপসা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে আর খুঁজে পাননি। পরে বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ads