মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ৫ গ্রামের দু গ্রুপের মধ্যে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ৫ গ্রামের দু গ্রুপের মধ্যে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

মাগুরার আলমখালী, হাজরাপুর, ইছাখাদা, বাঁশতৈল ও রাজারামপুর গ্রামের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলমান ছিল। উক্ত গ্রামগুলোর বিদ্যমান বিরোধ নিরসনে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে এবং মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকল পক্ষের সাথে আলোচনা শেষে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা বলেন, “সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। যে কোনো বিরোধ আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করাই উত্তম পথ।” তিনি সবাইকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসাথে বসবাস করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী সকলেই শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করবেন এই অভিমত ব্যক্ত করেন এবং সব শেষে সবাই একসঙ্গে বুকে বুক মিশিয়ে, হাতে হাত রেখে একজন আলেমের উপস্থিতিতে ওয়াদা করেন যে তারা তাদের অঙ্গীকার রক্ষা করবেন এবং ভবিষ্যতে মিলেমিশে বসবাস করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)। এছাড়াও মাগুরা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় অংশগ্রহন করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোঃ আলী আজাদ, তৈয়ব আসাদ, আশরাফুজ্জামান রনি, মিনহাজ উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম, আসলাম শেখ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আতিয়ার রহমান, লিয়াকত, মোঃ সুলতান, মোঃ আবু তালেব, মোঃ সাহেব আলী, হাফেজ আখতারুজ্জামান মঞ্জু, মোঃ হুমায়ুন কবির, মোঃ আরোজ আলী, কবির, সাত্তার, পিকুল মন্ডল, মোঃ মোস্তফা, মোঃ উজির আলী, সুলতান মোল্লা, আতিয়ার, মোঃ আবুল হোসেন বিশ্বাস, বাহারুল শেখ।

সভায় জানান হয় মাগুরা জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

Ads