সিরাজগঞ্জে অগ্রণী ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে অগ্রণী ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের সলঙ্গা বাজার থেকে অগ্রণী ব্যাংকের শাখা অন্যত্র স্থানাস্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার বিকেলে সলঙ্গা বাজারে অগ্রণী ব্যাংক ভবনের নিচে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,দীর্ঘদিন ধরে সলঙ্গা বাজারের ব্যবসায়ী,কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষ এ শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করে আসছেন। ব্যাংকটি অন্যত্র স্থানান্তর করা হলে গ্রাহকদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে। পাশাপাশি দূরবর্তী স্থানে গিয়ে লেনদেন করতে হলে নিরাপত্তা জনিত ঝুঁকিও বাড়বে। তাই ব্যাংক কস্থৃপক্ষের কাছে তাদের দাবি, শাখাটি অন্যত্র ¯’ানান্তর না করে বর্তমান ¯’ান সলঙ্গা বাজারেই বহাল রাখা হোক।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কস্থৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Ads