সিরাজগঞ্জে পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন| “পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ও চায়না বাঁধ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়|

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, হাজী মো. আব্দুস সাত্তার|

এসময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, বন উজাড়, জীববৈচিত্র‍্যরে ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানবসভ্যতা আজ নানা সংকটের মুখোমুখি| তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন এবং প্রাকৃতিক
দুর্যোগের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে| এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি|

কর্মসূচিতে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন প্রথম আলো বন্ধু সভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন|

Ads