চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের বীমা দাবীর টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ) চট্টগ্রামে শেল জোহরা টাওয়ারে কোম্পানীর নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে এ বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ( ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ- ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, একক বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক অরুন চন্দ্র নাথ প্রমুখ।

আলোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Ads